বাংলাদেশ সচিবালয়ে নিয়মিত অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়ম মেনে সকাল সাড়ে ৯টা থেকে রাত পর্যন্ত অফিস করতে দেখা যাচ্ছে তাকে। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা সময় দিচ্ছেন সচিবালয়ে। তার দীর্ঘ সময় উপস্থিতি কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও নতুন উদ্দীপনা তৈরি করেছে।
এর আগে কোনো প্রধানমন্ত্রীকে সচিবালয়ে নিয়মিত অফিস করতে দেখা যায়নি। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের ২০১ নম্বর কক্ষ এখন কার্যত দেশ পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ দাপ্তরিক কর্মকাণ্ড সেখান থেকেই পরিচালিত হচ্ছে। পাশের সভাকক্ষে গত চার দিনে মন্ত্রিসভার বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নতুন সরকারের চতুর্থ কর্মদিবসে সকাল ৯টা ২০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিকেল সাড়ে ৪টায় বের হন। এদিনও ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে বিভিন্ন সভা ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

0 Comments